Center for Bangladesh Genocide Research (CBGR) গবেষণা অনুযায়ী, জিয়াউর রহমানের কণ্ঠে, ১৯৭১ সালের মার্চ মাসে কালুরঘাট বেতারকেন্দ্রের বেশ কয়েকটি ঘোষণার অডিও ক্লিপ পাওয়া যায়। গবেষণার অংশ হিসাবে আমরা ৫ টা অডিও ক্লিপ মূল সূত্র থেকে সংগ্রহ করেছি।
আমাদের গবেষণায় দেখা গিয়েছে যে, সূত্রগুলোর বিষয়বস্তুর মধ্যেই বড় গড়মিল রয়েছে।
| ট্র্যাক# | কণ্ঠ | শব্দগত সমস্যা | এডিট |
| ১-ক | একক কণ্ঠ (দুই লাইন) | “Declare” ব্যবহার করা হয়েছে | |
| ১-খ | একক কণ্ঠ (দুই লাইন) | “Declare” ব্যবহার করা হয়েছে | with disclaimer |
| ২ | সম্ভবত দুইটি কণ্ঠ | “Declare” ব্যবহার করা হয়েছে | edited using two clips |
| ৩ | ট্র্যাক ০১ + ০৪ জোড়াকৃত | “Proclaim” ব্যবহার করা হয়েছে | edited and altered words |
| ৪ | একক কণ্ঠ (দীর্ঘতর) | “Proclaim” ব্যবহার করা হয়েছে | unedited* |
| ৫-ক | একক কণ্ঠ – অডিও | “Declare” উদ্ধৃত করা হয়েছে | unedited film interview |
| ৫-খ | একক কণ্ঠ – ভিডিও | “Declare” উদ্ধৃত করা হয়েছে | unedited film interview |
১-ক। “একটি ফুল কে বাঁচাবো বলে – স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত মুক্তিযুদ্ধের গান – বামুকট্রা” – এই এ্যালবামে জিয়ার ভাষণ
স্বাধীনতার পর, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যান ট্রাষ্ট (বামুকট্রা) ১৯৭১ সালের বাংলাদেশ বেতার থেকে প্রচারিত গানগুলোকে নতুন করে রেকর্ড করে মূল শিল্পীদের দিয়েই। সঙ্গীত পরিচালক ছিলেন সমর দাস। দুইটি ফ্লেপের মাঝে
মেজর জিয়ার দেয়া প্রথম ঘোষণাটি তখনকার সময়ে রেকর্ড করা কোন টেপ বা নথিপত্র আমরা এখনও সংগ্রহ পারিনি বলে বেলাল মোহাম্মদ এর বর্ণিত উদ্ধৃতিকে (পুস্তকের ৫৮ পৃষ্ঠায় দ্রস্টব্য) আমরা অন্য আরেকজনের কণ্ঠে রেকর্ড করিয়েছি বলে অত্যন্ত দুঃখিত।
লেখা হয়েছে ।
১-খ। নিচের এই ভিডিওতে প্রমাণ হয় যে, ওপরের “একটি ফুল কে বাঁচাবো বলে – স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত মুক্তিযুদ্ধের গান – বামুকট্রা” এ্যালবামে জিয়াউর রহমানের কণ্ঠ বলে যেটা দেয়া হয়েছে, সেটা সঠিক নয়।
২। Transcription Service – Bangladesh Betar – Declaration of Independence – Kalurghat Betar Kendra – 1971
বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন বিভাগ থেকে ২০১২ সালে বিভাগীয় ডিরেক্টর, জিয়াউর রহমানের ঘোষণাটি CBGR-কে মূল তথ্য হিসাবে প্রেরণ করেন এবং তা গবেষণায় ব্যবহার করার অনুমতি দেন। এখানে, মূল অডিওতে, জিয়াউর রহমানের কণ্ঠের মাত্রার (pitch) উঠানামা আর ভিন্ন কণ্ঠের জোড়া লাগানো ক্লিপের বৈপরীত্য শুনে বোঝা যায়, জিয়াউর রহমানের কণ্ঠের ভাষণটি উক্ত অডিওতে এডিট করা হয়েছে। উদাহরণস্বরূপ এইখানে রহমান (Rahman) কে স্পষ্টতই রেহমান (Rehman) বলা হয়েছে, যা তার #০৪ অডিও ক্লিপ ছাড়া অন্য কোনও ভাষণে শোনা যায় নাই।
৩। The Birth Pangs of a Nation – Concept, Research, Narration & Sub-Title – Shahidul Alam
“The Birth Pangs of a Nation” ডকুমেন্টরি ফিল্মে কনসেপ্ট, গবেষণা ও বর্ণনাসহ উপশিরোনামের কাজ করেছেন দৃকের কর্ণধার ও ফটো সাংবাদিক ডঃ শহিদুল আলম (ডকুমেন্টারি এবং দৃক ওয়েবসাইট, ২০১১)। একটু খেয়াল করলে বুঝা যায়, এখানেও জিয়াউর রহমানের কণ্ঠের ভাষণটি অডিও এডিট করা হয়েছে। শহিদুল আলমের গবেষণাভিত্তিক এ প্রকল্পে “I, Major Ziaur Rahman, do hereby” বলার পর “declare” শব্দের পরিবর্তে “proclaim” শব্দটি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অন্য কোথাও পাওয়া যায় না। এ ব্যাপারে তার সাথে গবেষণার তথ্যসূত্র জানতে চাইলে, উনি বাংলাদেশ বেতারের সূত্র উল্লেখ ও শেয়ার করেন যার মাঝেও “proclaim” শব্দটির বদলে “declare” শব্দটি আছে যা আমাদের নিজস্ব গবেষণার মাধ্যমে আরেকবার নিশ্চিত করা হয় (বাংলাদেশ বেতার থেকে মূল সূত্র সংগ্রহ; #05 below)। এ ক্ষেত্রে “declare” শব্দটির পরিবর্তে “The Birth Pangs of a Nation” ডকুমেন্টরি ফিল্মে এডিট করে “proclaim” শব্দটি ব্যবহার করা হয়েছে এবং ঐতিহাসিক দলিলকে ডক্টরিং করে গবেষণায় কারচুপি ও মিথ্যার আশ্রয় নেয়া হয়েছে তা নিশ্চিত করে বলা যায়।
৪। Transcription Service – Bangladesh Betar – Declaration of Independence – Kalurghat Betar Kendro – 1971 – Longer Audio
#০৩ ক্লিপের সাথে (১৩ই এপ্রিল ২০১২) একই ইমেইলে জিয়াউর রহমানের ঘোষণাটির আরেকটি দীর্ঘতর ও অপেক্ষাকৃত স্পষ্ট অডিও ক্লিপ বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন বিভাগ থেকে সংগ্রহ করা হয়েছে। এইখানে জিয়াউর রহমান স্পষ্টতই “proclaim” বলেছেন এবং এইখানে কোনও প্রকার এডিট করা হয় নাই। এইখানে বলে রাখা ভালো যে ঘোষণার শেষে “জয় বাংলা” বলা হয়েছে।
৫-ক। Ziaur Rahman – Nine Months to Freedom (film) – AUDIO
১৯৭২ সালে S. Sukhdev এর পরিচালনায় “Nine Months to Freedom” ডকুমেন্টারি ফিল্মটি ভারতের Ministry of Information, Films Division ২০২১ সালে আমাদের গবেষণায় যুক্ত করি। এই ফিল্মে জিয়াউর রহমান যে ২৭ মার্চ-এ রেডিও তে গিয়ে ঘোষণা দিয়েছিলেন তার নিজের উদ্ধৃত দিয়ে উনি তার ইন্টার্ভিউতে স্পষ্ট বলেন যে “I made the declaration” — কিন্তু বলা বাহুল্য যে এই “declaration” শব্দের কণ্ঠ সহ কোনও ট্রান্সক্রিপ্ট বা মূল সূত্র আমাদের গবেষণায় খুঁজে পাওয়া যায় নাই। এ ব্যাপারে জিয়াউর রহমান যে ২৬ তারিখ স্বাধীনতার ঘোষণা করেন এই রাজনৈতিক দাবীর সাথে উনার এই ইন্টার্ভিউর বক্তব্য এবং অন্য কোনও তথ্য সূত্র মিলে না।
৫-খ। Ziaur Rahman – Nine Months to Freedom (film) – VIDEO